বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনলেন এই অভিনেত্রী

news-image

 

বিনোদন ডেস্ক : বধূ নির্যাতনের অভিযোগ এনে এবার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিনেত্রী-মডেল মনদানা করিমি৷ক্যায়া কুল হ্য়ায় হম ৩-এর এই অভিনেত্রীর সঙ্গে গৌরব গুপ্তার সম্পর্ক তৈরি হয় এবং তারা গত জানুয়ারিতেই বিয়ে করেন৷

মনদানা জানান, তিনি ২০১২সালে যখন অভিনয়কে পেশা হিসেবে নেবেন বলে ভারতে আসেন তখন এক কমন ফ্রেন্ডের মাধ্যমে গৌরবের সঙ্গে তার দেখা হয়৷ তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে৷

অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর তাঁকে কেরিয়ারকে বিদায় জানাতে হবে এমন কথাও বলা হয় তাকে৷

এখান থেকেই শুরু৷ বিয়ের পর তার শাশুড়ি তার ওপর নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি৷ তাকে তার বাড়ি থেকেও বের করে দেওয়া হয়, এবং কোনওমতেই তাকে ফিরিয়ে নিতে চায় না তার পরিবার, এমনই জানা যায় মনদানার বক্তব্য থেকে৷

তাকে অপমান করা হত এবং তাকে বন্ধুবান্ধদের সঙ্গেও দেখা করতে দেওয়া হত না বলে জানান তিনি৷ বর্তমানে মনদানা একটি অন্য অ্যাপার্টমেন্টে থাকেন৷

মনদানার আইনজীবী জানান, সমগ্র বিষয়টি আদালতে আওতাধীন এই মুহূর্তে৷ আগামী ১৫জুলাই আন্ধেরি মেট্রোপলিটান আদালতে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর৷

একটি পোস্ট-প্রোডাকশন কোম্পানির মালিক, মনদানার স্বামীর গৌরব গুপ্তার সঙ্গেও কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে৷