,

ইউটিউবে ঈদের নাটক দেখেছি : অর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক: লাক্স তারকা মডেল অভিনেত্রী অর্ষা। ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সব সময় কাজের সংখ্যার চেয়ে মানকেই প্রাধান্য দিয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে সেই ধারাবাহিকতা ধরে রাখলেও গেল ঈদে নিয়ম কিছুটা ভেঙেছেন অর্ষা। কাজ করেছেন অনেক নাটকে। এত কাজ করেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি তিনি। হাতেগোনা দুয়েকটি কাজই তার মন কেড়েছে। বাকি কাজগুলো একঘেয়ামি মনে হয়েছে তার কাছে। এ সম্পর্কে অর্ষা বলেন, ‘এবার অনেক বেশি কাজ করেছি। একের পর এক ও বন্ধু ভালোবাসা দাও নাটক দুটি আমার কাছে ভালো লেগেছে। অন্য কাজগুলো একই ধরনের এভারেজ কাজ ছিল। এক প্রকার অনুরোধ রক্ষার্থেই কাজগুলো করতে হয়েছে। আমি আমার কোনো নাটক টেলিভিশনে দেখিনি। ইউটিউবে ঈদের নাটক দেখেছি। অন্য বছরের তুলনায় এবার কিছু নাটকে আমার অভিনয় ঘুরেফিরে একই রকম হয়েছে। শতভাগ পরিণত হওয়া সম্ভব নয়। তবে দুয়েকটি নাটকে আমার অভিনয় আমার কাছেই ভালো লেগেছে।’ নিজের নাটকের পাশাপাশি অন্যদের অভিনীত নাটকও দেখেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ঈদে আয়নাবাজি সিরিজের গৌতম কৌরির পরিচালনায় আশীষ খন্দকারের অভিনয় আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আশীষ দা একজন জাত অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অনিমেষ আইচের মায়াবতী নাটকে ভাবনাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। এছাড়া সুমন আনোয়ারের একটি নাটকে মৌসুমী হামিদের অভিনয় আমার কাছে ভালো লেগেছে।’ গেল ঈদের ব্যস্ততা শেষ করে আবারও আগামী ঈদের কাজ শুরু করতে যাচ্ছেন অর্ষা। আগামীকাল থেকে প্রজ্ঞা নিহারীকার পরিচালনায় একটি নাটকে কাজ করবেন তিনি। এছাড়া বিইউ শুভ, তারেকের পরিচালনায় নাটকেও কাজের কথা চূড়ান্ত করেছেন এই অভিনেত্রী। এদিকে অর্ষা প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রে। ছোটকাকু সিরিজ নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র মিলেমিলে মিসরে। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হবে। এ সম্পর্কে অর্ষা বলেন, ‘এটা ছোটকাকু সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হবে। আর এটা তথাকথিত বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নয়। তাই কাজটি করছি। আর আমাদের দেশে আগামী পাঁচ-ছয় বছরে সিনেমার অবস্থা ভালো হবে কিনা বলা মুশকিল। তাই সিনেমা নিয়ে আমার কোনো টার্গেট নেই। আমার মনে হয় আমি ছোটপর্দায় কাজ করে ভালো আছি। আমাদের দেশের সিনেমা অনেক বেশি আত্মকেন্দ্রিক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে