সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার সঙ্গে তুলনা করায় রণবীরের উপর চটেছেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : ‘জগ্গা জাসুস’এর প্রচারের জন্য বিভিন্ন দিকে ছুটছেন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ। তার ফাঁকেই রণবীর যখনই পারছেন, ক্যাটরিনাকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা করতে গিয়েই এবার একটু গোলমাল করে ফেলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনার ফ্যাশন সেন্স সম্পর্কে কথা বলতে গিয়ে হঠাৎ বলে বসলেন, ‘‘ভারতে অন্যদের চেয়ে ফ্যাশন-বোধে অনেকটাই এগিয়ে ক্যাটরিনা। লোকে নাম জানে না, এমন সব ব্র্যান্ড খুঁজে বার করে সে। সেগুলো জনপ্রিয় হওয়ার বেশ কয়েক মাস আগেই ব্যবহার করে। সেই জন্যই বোধহয় লোকে সোনম কাপুরের ফ্যাশন সেন্স নিয়ে যতটা মাতামাতি করে, ক্যাটরিনার ফ্যাশন সেন্স নিয়ে ততটা করে না!’’

ক্যাটরিনার প্রশংসা করতে গিয়ে সোনমকে মারাত্মক চটিয়ে দিয়েছেন রণবীর। সোনমের মতে, ক্যাটরিনা কখনই নিজের স্টাইল বা লুক নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা করেন না, যেটা তিনি হামেশাই করে থাকেন। তাই ক্যাটরিনা এবং তার ফ্যাশন সম্পর্কে ধারণার কোন তুলনা করা উচিত নয়।

ক্যাট অবশ্য সঙ্গে সঙ্গে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, ‘‘সোনমের ফ্যাশন সেন্স অসামান্য! আমার অতটাও নয়। যা ভাল লাগে, তাই পরি। ’’ এর আগেও সোনমকে বারবার ফ্যাশন আইকন বলেছেন ক্যাটরিনা। একবার তো বলেছিলেন, কান চলচ্চিত্রোৎসবে পরার উপযুক্ত কিছু খুঁজে না পেলে সোনমের থেকেই ড্রেস ধার করবেন! দু’জনের সম্পর্কও খারাপ নয়। তার বান্ধবীদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলে রণবীরের আবার একটু সমস্যা হয়। ‘কফি উইথ কর্ণ’য় গিয়ে দীপিকা তো খোলাখুলিই বলেছিলেন, সোনম এবং তিনি একসঙ্গে স্পা করাতে যাচ্ছেন শুনে অস্বস্তিতে পড়েছিলেন রণবীর! আবার সম্পর্কে থাকাকালীন দীপিকাকে বলেছিলেন, সোনমের স্টাইল সেন্স ফলো করতে!

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট