,

রণবীর-ক্যাটরিনার ফাঁস হওয়া ছবিতে তোলপাড় নেটদুনিয়া

news-image

বিনোদন ডেস্ক : কাচের ওপারে রণবীর কাপুরের মুখ স্পষ্ট। যতদূর দেখা যায়, গায়ে কোনও পোশাক নেই নায়কের। ঠিক তাঁর পাশটিতে যিনি বসে, গাড়ির কাচে আলো পড়ার দরুণ তাঁর মুখ অনেকটাই ঝাপসা। তবে সিনেপ্রেমীদের বুঝতে অসুবিধা হয় না যে তিনি ক্যাটরিনা কাইফ। তাঁর পরনেও বেশভূষা বেশ এলেমেলো। সম্প্রতি এমনই এক ছবিকে ঘিরে সরগরম নেটদুনিয়া।

তাঁদের বিচ্ছেদ ঘিরে দেদার নিউজপ্রিন্ট খরচ হয়েছে। এই সেদিন দীপিকাকে টপকে রণবীরের জীবনে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। কটাদিন বেশ ভালই কেটেছিল। অন্তত নায়ক-নায়িকার হাবেভাবে তাই-ই মনে হয়েছিল। কিন্তু সুখের দিন বেশিদিন টেকেনি। পারিবারিক কারণে হোক বা অন্য যা কিছু, সম্পর্কের গাঁটছড়া ছিঁড়েছে। তাতে অবশ্য প্রফেশনাল সম্পর্কে কোনও প্রভাব পড়েনি।

রণবীর কাপুরই বোধহয় সেই অভিনেতা, যিনি ব্রেক আপের পরও তাঁর দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাজ করলেন। এর আগে দীপিকার সঙ্গে তাঁর ছবি সুপারহিট হয়েছিল। এবার পালা ক্যাটরিনার। জগ্গা জাসুস ছবিতে রণবীর-ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে। তার প্রমোশনে জুটিতে হাজিরও হচ্ছেন দুজনে। যেন কোথাও কোনও বিচ্ছেদের লেশমাত্র নেই। এতটাই প্রফেশনাল তাঁরা। এর মধ্যেই শোরগোল নতুন এই ছবিকে ঘিরে।

নানামহলের প্রশ্ন, তবে কি এই ঘনিষ্ঠতা সম্পর্কের পুনর্জন্মের ইঙ্গিত দিচ্ছে? কোথা থেকে এল ছবি। জানা যাচ্ছে, জগ্গা জাসুস ছবিরই একটি গানের কারণে এভাবে ধরা দিয়েছিলেন নায়ক-নায়িকা। গায়ে জামা রাখেননি রণবীর। ক্যাটরিনার পরনেও পোশাক ছিল অল্পই। সেভাবেই তৈরি হয়েছে গানের দৃশ্যটি। এই গানেরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে একটি বিনোদনমূলক ওয়েবসাইট।

আর তারপরই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়ায়। নগ্ন অবস্থায় রণবীর-ক্যাটরিনাকে দেখা গিয়েছে, ভেবেই অনেকে অবাক হচ্ছেন। অনেকেই আবার এ ছবিতে তাঁদের পারস্পরিক কেমিস্ট্রি দেখে ভাবছেন, এদের ব্রেক আপ না হলেই হত। রণবীর এখনও কোনও নতুন সম্পর্কে জড়াননি। ক্যাটরিনাও তাই। ছবি যে জল্পনার জন্ম দিয়েছে তা যদি সত্যি হয়ে ওঠে, তবে মন্দ কী!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে