সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘প্রেমের’ প্রস্তাব প্রত্যাখান করেছিলেন সালমা হায়েক

news-image

বিনোদন ডেস্ক : টিভি উপস্থাপিকা মিকা ব্রেজেজিনস্কিকে নিয়ে মানহানি টুইট করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই শোনা গেল, আগে হলিউড অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গেও একই আচরণ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম বাজ ফিডের এক প্রতিবেদন থেকে জানা যায়, সালমাকে নিজের সঙ্গে রোমান্টিক সময় কাটাতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাকে প্রত্যাখান করায় নিজের অর্থায়নে চালিত সংবাদমাধ্যম ন্যাশনাল ইনকোয়ারারে সালমার বিরুদ্ধে লেখেন তিনি।

সালমা বরাবরই হিলারি ক্লিনটনের সমর্থক। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রাম্পের বিপক্ষে যৌন হয়রানির অভিযোগগুলো সত্যি বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আমি যখন ট্রাম্পের সঙ্গে দেখা করি, তখন আমার সঙ্গে প্রেমিক ছিলো। ট্রাম্প তার সঙ্গে বন্ধুত্ব করে আমার ফোন নম্বর নেয় এবং আমাকে ফোন দিয়ে ডেট এ যাওয়ার প্রস্তাব দেয়।’

তবে প্রেমিক না থাকলেও ট্রাম্পের সঙ্গে যেতেন না বলে জানান সালমা। এই কথায় ক্ষুব্ধ হয়ে ন্যাশনাল এনকোয়রারে তার বিরুদ্ধে লেখেন বলে দাবি করেন তিনি। পত্রিকাটিতে লেখা কলামে ট্রাম্প অভিযোগ করেন, সালমা হায়েক খাটো বলে তিনি নিজেই তার সঙ্গে নৈশ্যভোজে যাননি।

সম্প্রতি একইরকম আরেকটি ঝামেলায় পড়েছেন ট্রাম্প। টিভি উপস্থাপিকা মিকা ব্রেজেজিনস্কিকে একই রকম রোমান্টিক প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রত্যাখান করায় তার বিপক্ষে টুইট করছেন অবিরত। আর তার ব্যাপারেও ন্যাশনাল এনকোয়ারারে কলাম লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট