,

অভিষেকের সঙ্গে অভিনয়ে আপত্তি প্রিয়াঙ্কার

news-image

বিনোদন ডেস্ক : কোয়ান্টিকো’ টিভি সিরিজ ও বেওয়াচ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় বলিউড সিনেমা থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সঞ্জয় লীলা বানসালিরগুস্তাখিয়া সিনেমার মাধ্যমে আবারো বলিউড সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা।

উর্দু কবি সাহির লুধিয়ানা ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি বানসালির সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি অমৃতা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তবে সিনেমায় কেন্দ্রীয় পুরুষ চরিত্র অর্থাৎ সাহিরের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

এদিকে প্রথমে চরিত্রটির জন্য শাহরুখ খান ও ইরফান খানকে বেছে নেয়া হয়। কিন্তু নানা কারণে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হননি তারা। এরপর চরিত্রটির জন্য অভিষেক বচ্চনের সঙ্গে কথা বলেন নির্মাতারা। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেও চরিত্রটিতে দেখা যাচ্ছে না। কারণ চরিত্রটিতে অভিষেক অভিনয় করুক তা চাইছেন না প্রিয়াঙ্কা।

জানা যায়, ‘প্রিয়াঙ্কা এমন একজন অভিনেতাকে চাইছেন যিনি এর আগে কোনো পিরিয়ড সিনেমায় অভিনয় করেননি। অভিষেক এর আগে ওমরাও জান (২০০৬) সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন। যেহেতু বানসালির সঙ্গে প্রিয়াঙ্কা সিনেমাটি প্রযোজনা করছেন তাই এ অভিনেত্রী তার সীমাবদ্ধতার কথা বানসালিকে জানিয়ে দিয়েছেন এবং সাহির চরিত্রটির জন্য অন্য কাউকে খুঁজছেন।’

শোনা যাচ্ছে, চলতি বছর এ সিনেমার শুটিং শুরু হবে। গত মাসে প্রিয়াঙ্কা যখন মুম্বাই এসেছিলেন তখন পোশাকের ট্রায়ালও দিয়েছেন। কিন্তু এখন তার শিডিউল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি দুটি হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি অ্যা কিড লাইক জ্যাক এবং অন্যটি রেবেল উইলসন, লিয়াম হেমসওর্থ ও অ্যাডাম ডিভাইনের সঙ্গে একটি রোমান্টিক কমেডি সিনেমা। এছাড়া এর সঙ্গে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের শুটিংও করবেন তিনি। এ কারণে গুস্তাখিয়া সিনেমাটি বিলম্বিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে