,

আলিয়ার যে মন্তব্যে চটতে পারেন শাহরুখ-সালমান!

news-image

বিনোদন ডেস্ক : ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-র মতো পুরোদস্তুর বাণিজ্যিক ছবি দিয়ে বলিউডে পা রাখলেও পরবর্তীকালে চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা দেখিয়েছেন আলিয়া ভাট। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ থেকে শুরু করে ‘ডিয়ার জিন্দেগি’।

তাঁর চয়েস অফ স্ক্রিপ্টকে সাধুবাদ জানিয়েছেন বলিউডে তাঁর সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা। সেই চিত্রনাট্য বেছে নেওয়ার প্রসঙ্গেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন আলিয়া। তাঁর এই মন্তব্যে চটে যেতে পারেন শাহরুখ, সালমান।

ভারতীয় ছবি সর্বদাই নায়ককেন্দ্রিক। এমনকি হিরোদের নামেই এক একটা যুগের নামকরণ হয়ে থাকে। এখনও পর্যন্ত বক্স অফিসের নিরিখে নায়কের দৌলতেই টিকে আছে ইন্ডাস্ট্রি। প্রথম থেকে হিন্দি বাণিজ্যিক ছবিতে হিরোরাই সর্বেসর্বা। আর নায়িকারা বরাবরই রয়ে গিয়েছেন আড়ালে।

তবে বর্তমানে অবস্থার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি নায়িকা কেন্দ্রিক কিছু ছবি ব্যবসা করেছে বক্স অফিসে। তাহলে কি পালটাচ্ছে হিসেব নিকেশ? এরই মধ্যে আলিয়ার বেশ কিছু ছবি আছে যেখানে সে অর্থে কোনও সুপারস্টার না থাকা সত্ত্বেও তা ভালই ব্যবসা করেছে বক্স অফিসে।

তাই ছবির চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে কাস্টিং নয়, গল্পকেই মাথায় রাখেন আলিয়া। এমনকী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর ছবি হিট করাতে কোনও সুপারস্টারের দরকার নেই। ছবির গল্পই ছবির হিরো।

মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে দেখা যাবে আলিয়াকে। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবির নাম ‘রাজি’। আলিয়ার বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। একটি কাশ্মীরি মেয়ে বিয়ে করে এক পাকিস্তানি আর্মি অফিসারকে। মেয়েটি আদতে ভারতীয় গুপ্তচর, যাঁর কাজ স্বামীর গতিবিধি নজরে রাখা।

এই ছবির জন্য জিপ চালানো শিখেছেন আলিয়া। শিখেছেন কাশ্মীরি ভাষাও। এই প্রথমবার ভিকির সঙ্গে কাজ করবেন আলিয়া। সেই প্রসঙ্গে তিনি জানান, ভিকির প্রথম ছবি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। আলিয়ার মতে তাঁর থেকে অনেক ভাল অভিনেতা ভিকি। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে