সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের নায়িকা চাংকি কন্যা

news-image

বিনোদন ডেস্ক : চার বছর আগে মুক্তি পায়স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমাটি। এরপর গত বছর সিনেমাটির সিক্যুয়েল স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু নির্মাণের ঘোষণা দেন করন জোহর। সিনেমায় নায়কের ভূমিকায় টাইগার শ্রফ অভিনয় করবেন বলেও জানান তিনি। তবে সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো চলছে নানা জল্পনা-কল্পনা।

এদিকে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় নায়িকা চরিত্রে সাইফ কন্যা সারা আলী খান, শ্রীদেবী কন্যা জানভি কাপুর এবং দিশা পাটানির নাম শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার নায়িকা হচ্ছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় দুজন নায়িকা থাকবেন। অনন্যা ছাড়াও দ্বিতীয় নায়িকা হিসেবে তারা সুতারিয়াকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, অনন্যাকে সিনেমায় অভিষেকের ব্যাপারে সাহায্য করছেন সালমান খান।

ইতোমধ্যে সিনেমার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ১৮ বছর বয়সি অনন্যা। ফিটনেস ঠিক করতে তারকা ফিটনেস কোচ ও পুষ্টি বিশেষজ্ঞ ইয়াসমিন করাচিওয়ালার শরণাপন্ন হয়েছেন তিনি। এছাড়া অভিনয় ও নাচের ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন অনন্যা।

এর আগে মেয়ের অভিনয় প্রসঙ্গে চাংকি পান্ডে বলেন, ‘হ্যাঁ, অনন্যা অভিনয়শিল্পী হতে চায় এবং এ সিদ্ধান্তের কথা কিছুদিন আগে আমাকে জানিয়েছে। আমি চাই সন্তানরা নিজেদের যোগ্যতায় ও পরিচয়ে পরিচিত হোক।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা