,

পদত্যাগ করলেন চিত্রনায়িকা মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। সোমবার (৩ জুলাই) পদত্যাগ পত্র শিল্পী সমিতিতে স্বশরীরে গিয়ে জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানি। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন, শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইমন সাদিক।

এ প্রসঙ্গে সাইমন সাদিক রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচনের পর মৌসুমী ম্যাডাম শপথ গ্রহণ করেননি এবং আমাদের মিটিংয়েও অংশ নেন নি। এ জন্য আমরা তাকে চিঠি পাঠিয়েছি। আজ তিনি লিখিতভাবে শিল্পী সমিতির সদস্যপদ থেকে সরে দাঁড়িয়েছেন। এতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।’

গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে ওমর সানি-অমিত হাসানসহ অনেকেই পরাজিত হন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি : মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি : রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন, কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে