সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভাইরাল নকল পিয়া!

news-image

বিনোদন ডেস্ক : মডেলিং, নাটক কিংবা সিনেমা- সব বিভাগে অভিনয় করার অভিনেত্রীদের একজন পিয়া বিপাশা। তবে জনপ্রিয়তার শীর্ষে নিজেকে নিয়ে যেতে না পারলেও তিনি শোবিজ অঙ্গনের আলোচিত এক নাম। সেটাও সকলের কম-বেশি জানা। তারপরও কথাটি যেহেতু উঠেছে একটু মনে দেয়া ভালো। বড় পর্দায় অভিনয়ের জন্য পরিচালক থেকে বা নায়ক থেকে কুপ্রস্তাব পাওয়ায় অনেক চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আর সত্য প্রকাশ করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন।

না, আগের মতো শোবিজ অঙ্গনের গোপন খবর ফাঁস করে খবরের শিরোনাম হননি। এবার আলোচনায় এসেছেন নকল পিয়ার কারণে! হ্যাঁ, নকল পিয়া। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। আর এখানেই পিয়া বিপাশা নামের একটি পেজ থেকে শরীরচর্চারত একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে ‘জিম টাইম’, আর ছবিটাকে পিয়া ভেবেই পিয়া বিপাশার ভক্ত ও অনুসারীরা বাজে সব মন্তব্য করেছেন। কেউ কেউ পর্নোস্টার, মিয়া খলিফা, বাংলাদেশি সানি লিওন বলেও মন্তব্য করেছেন। আবার পিয়ার অনেক ভক্ত হতাশাও ব্যক্ত করেছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে শরীরচর্চারত মেয়েটি আসলে ভারতীয় মডেল কেটিকা শর্মার। ফলে পিয়ার ভক্তরা না জেনেই এভাবে কুসিত মন্তব্য করেছেন।

                                                        আসল পিয়া বিপাশা

এ বিষয়ে পিয়া বিপাশা সাংবাদিকদের বলেছেন, ”আমার ফেসবুকে আইডি আছে, তবে সেটা অনেক আগেই হ্যাকড হয়েছে। কিন্তু আমার নিজের নামে আমি কোনো অফিসিয়াল ফেসবুক পেজ খুলিনি। ” ভক্তদের উদ্দেশ্যে এই মডেল-অভিনেত্রী বলেন, দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। নকল পিয়া থেকে সাবধান থাকুন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি