সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কোন নতুন চমক নিয়ে আসছেন বাহুবলী প্রভাস?

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলী ২-এর জনপ্রিয়তায় ভর করে প্রভাস এখন ভারতের বাইরেও স্টার। এমনকী ভারতীয় সিনেমার জগতেও এখন সবচেয়ে বেশি চর্চিত তিনিই। বিজ্ঞাপন থেকে সিনেমা- তাঁর কাছে এখন অসংখ্য অফার। আপাতত মুক্তির অপেক্ষায় তাঁর ছবি সাহু। ইতিমধ্যেই বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। কবে বলিউডে ডেবিউ করছেন প্রভাস? কখনও শোনা যাচ্ছে করণ জোহরের সিনেমাতেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি । কখনও আবার শোনা যাচ্ছে রোহিত শেঠির ছবিতে ডেবিউ করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রভু দেবা জানিয়েছেন, আপাতত প্রভাস তাঁর তেলুগু ছবি সাহুর কাজে ব্যস্ত। এরপরই তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করতে চান প্রভু। শুধুমাত্র বক্স অফিসে লাভের জন্য কারোর সঙ্গে ছবি বানাতে চান না তিনি। ভাল ছবির স্বার্থেই একসঙ্গে কাজ করতে চান প্রভাসের সঙ্গে। তবে সে ছবি হিন্দি হবে না তেলুগু, সে নিয়ে রয়েছে দ্বন্দ্ব। কারোর কারোর মতে দুই ভাষাতেই তৈরি হতে পারে এই ছবি।

প্রভু দেবার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক প্রভাসের। প্রভুর হিন্দি ছবি অ্যাকশন জ্যাকশন-এ গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল প্রভাসকে। কিছুদিন আগে করণ জোহরের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তারই মাঝে প্রভু দেবার এই বক্তব্যে মনে হচ্ছে এবার আর ক্যামিও নয়, একেবারে পুরোদস্তুর হিরো হিসাবেই নিজের ছবিতে প্রভাসকে সাইন করাতে চলেছেন পরিচালক।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’