সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের নিয়ে চিন্তায় থাকেন শ্রীদেবী

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। ব্যক্তিগত জীবনে নির্মাতা বনি কাপুরের সঙ্গে সংসার পেতেছেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে জানভি ও খুশি নামে দুই কন্যা সন্তান।

শ্রীদেবী এখন অভিনয়ে খুব বেশি সরব নন। তবে মেয়ে জানভি কাপুর অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান। খুব শিগগির বলিউডে অভিষেক হবে তার। যদিও মেয়ের এমন সিদ্ধান্তে খুব বেশি খুশি নন শ্রীদেবী।

পর্দার শ্রীদেবীর ব্যক্তিগত জীবনে একটি সংসার রয়েছে। যেখানে তিনি স্ত্রী, মা, একজন নারী। এই ব্যক্তিগত জীবনে তার দুই মেয়ের নানা বিষয় নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

শ্রীদেবীর কাছে জানতে চাওয়া হয়- তিনি সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় ভোগেন কিনা। জবাবে শ্রীদেবী বলেন, ‘মেয়েরা যখন বাড়ি থেকে বেরোয়, না ফেরা পর্যন্ত চিন্তা হয়। বারবার ফোন করে জানতে চাই কোথায় আছে, গাড়ি কোথাও খারাপ হয়ে গেল কি না এইসব! যেমন সব মা-ই করেন আর কী! বাড়ি না ফেরা পর্যন্ত বারবার ফোন করতে থাকি। তবে জানভি আর খুশি জানে, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ফেরার বিষয়ে আমি খুব কড়া।’

বারবার ফোন করলে মেয়েরা রেগে যায় কিনা জানতে চাইলে শ্রীদেবী বলেন, ‘‘ওরা তখন বলে, ‘মাম্মা, আর আধঘণ্টা পরে ফিরি? মাম্মা, আর ২০ মিনিট? প্লিজ!’ তবে জানভি আর খুশি দু’জনে এমনিতে খুব বাধ্য। আমায় বেশি জ্বালায় না।’’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা