সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ কোটিতে ‘টিউবলাইট’

news-image

বলিউড-সংশ্লিষ্টদের ধারণা ছিল, ‘বাহুবলি’-জ্বরে আক্রান্ত ভারতবাসীর প্যারাসিটামলের ভূমিকায় অবতীর্ণ হবে ঈদে মুক্তি পাওয়া সালমান খানের ‘টিউবলাইট’। কিন্তু প্রথম দিনের আয়ে সালমান নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন কি? নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও বক্স-অফিসের আয় দিয়ে ছবিটির নামের প্রতি সুবিচার করেছেন সালমান। টিউবলাইট যেমন আস্তে আস্তে জ্বলে সমস্ত ঘর আলোকিত করে দেয়, তেমনি একটু একটু করে জ্বলে সাত দিনে ১০০ কোটি রুপি আয় করে বক্স-অফিস কিছুটা আলোকিত করেছেন সালমান।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, সাত দিনে ছবিটির মোট আয় পুরো ভারতে দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপিতে। মুক্তির দিন ছবিটি আয় করেছে ২০ কোটি রুপি। পরদিন ছবিটির আয় দাঁড়ায় ১৯ কোটি রুপি। ভারতের সাপ্তাহিক ছুটির দিন থাকায় তৃতীয় দিনে ছবিটির আয় কিছুটা বেড়ে হয় ২২ কোটি রুপি। সোমবার ও মঙ্গলবার ছবিটি আয় করে যথাক্রমে ১৮ ও ১১ কোটি রুপি। বুধবার ছবিটির আয় ছিল সবচেয়ে কম, মাত্র চার কোটি রুপি। ঈদের দিন মুক্তি পাওয়া সালমানের বিগত ছবিগুলোর মধ্যে সবচেয়ে কম আয় করেছে ‘টিউবলাইট’।

হলিউডের ‘লিটল বয়’ থেকে অনুপ্রাণিত দাবি করা হলেও ছবিটি মূলত ‘লিটল বয়’-এর হিন্দি সংস্করণ। শুধু ‘লিটল বয়’ ছবিটির প্রেক্ষাপট বদলে এখানে ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধের প্রেক্ষাপট জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ওম পুরি, চীনা অভিনেত্রী ঝু ঝু, শিশু শিল্পী মাতিন রে ট্যাঙ্গু এবং সালমানের ভাই সোহেল খান।

‘বজরঙ্গি ভাইজান’-এর সাফল্যের পর কবির খানের পরিচালনায় সালমান অভিনয় করেন ‘টিউবলাইট’ ছবিতে। ‘সুলতান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো এটিও সালমানের কম দৈর্ঘ্যের চলচ্চিত্র। তিন ঘণ্টার ছবিটি শুধু একটি দৃশ্য বাদ দিয়ে দুই ঘণ্টা ৪৫ মিনিট নিয়ে মুক্তি পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা