,

মীরের সেই ফেসবুক স্ট্যাটাসের জবাব দিল ‘বুদ্ধিজীবী মহল’

news-image

ইদের দিন নামাজের পর বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের তারকা ব্যক্তি মীর। এবার ইসলামিক আইন মেনে মীর আফসার আলির সেই স্ট্যাটাসের জবাব দিল ‘পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। ’

ইদের দিন বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে মীর ছবির ক্যাপশন লিখেছিলেন, “আমার আব্বা… আমার আল্লাহ…”। এ নিয়েই শুরু হয় বিতর্ক। মহান আল্লাহর সঙ্গে কোনো মানুষের তুলনা করা চলে না। এই যুক্তিতে মীরের ফেসবুকে পেজের কমেন্ট বক্সে তাঁকে আক্রমণ করতে থাকেন অনেকে। অনেক ক্ষেত্রে শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়ায় তৈরি হয়েছিল নয়া বিতর্ক। মীরের পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিনের মতো ব্যক্তি।

মীরের সেই পোস্ট ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মাঝে সেই বিতর্ক নিয়ে মুখ খুলল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। তাঁদের মতে, মহানবী (সঃ) কেও আল্লাহর কাছাকাছি ভাবাও ইসলাম ধর্ম সমর্থন দেয় না। তুলনা করা অনেক বড় পাপ। সেখানে বাবা-মা তো সামান্য।  সমগ্র বিশ্বের সকল মুসলিমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মীর বা পীর কেউই ইসলামিক আইনের ঊর্ধ্বে নয়।

এক্ষেত্রে উল্লেখ্য, ইদের দিন মীরের সেই বিতর্কিত ছবি নিজেদের পেজে পোস্ট করেছিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। যদিও সেখানে মীরের দেওয়া ক্যাপশনের কোনো উল্লেখ ছিল না। সেই পোস্টেও সমালোচনায় সামিল হয়েছিলেন অনেক ধর্মপ্রাণ মুসলিম।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে