সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়া যখন গায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। নায়িকা হিসেবে অনেক অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে দীর্ঘদিনের ক্যারিয়ারে গায়িকা হিসেবে এখনো আত্মপ্রকাশ ঘটেনি তার। এবার তিনি কণ্ঠে সুর তুলবেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রায় ১৭ বছর পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর। আর এই সিনেমাতে গান গাইবেন ঐশ্বরিয়া। তবে ঐশ্বরিয়া এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

সিনেমাটির সহ-প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘এই সিনেমায় ঐশ্বরিয়াকে দেখে সবাই চমকে যাবেন। ‘জাজবা’ এবং ‘সর্বজিত’ সিনেমায় যে সিরিয়াস চরিত্রে তাকে দেখা গেছে তার চেয়ে একেবারে আলাদা ঐশ্বরিয়াকে পাবেন দর্শক।’

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ সিনেমা ‘এভরিবডিস ফেমাস’ সিনেমার হিন্দি ভার্সন এই সিনেমার শুটিং আগামী আগস্ট থেকে শুরু হবে। ‘ফানি খান’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন রাকেশ ওম প্রকাশ মেহেরা।

বলিউডে নায়িকার কণ্ঠে গান নতুন কিছু নয়। এর আগে এই ট্রেন্ড মেনেই গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়াসহ অনেকে। ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’