সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর

news-image

বিনোদন ডেস্ক : পরিবারের সঙ্গে এবারের ঈদ উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। বেশ কয়েকমাস ধরেই থাইরয়েডজনিত রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। তাই নিয়মিত চেকআপ ও চিকিৎসকের পরামর্শ নিতে এতদিন অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।

শাবনূরের সঙ্গে ফিরেছে একমাত্র সন্তান আইজান। বর্তমানে আইজানের বয়স তিন বছর ছয় মাস।

শাবনূরের মা আমেনা বেগম বলেন, শাবনূর ঈদের দুই দিন আগে ঢাকায় ফিরেছে। সে এখন পুরোপুরি সুস্থ। আসার পর থেকেই বেশ ব্যস্ত।

সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। তবে এসে নতুন কোনো কাজে হাত দেননি। কদিন পরই আবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সেটাও প্রায় পাঁচ বছর আগের কথা। গত বছর একই পরিচালকের ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হন শাবনূর। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা খুব শিগগিরই নতুন কাজে ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন