,

ভাইয়ের ‘সানি’ নাম নিয়েই পর্ন ইন্ডাস্ট্রিতে নামেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে দিলীপ মেহতা পরিচালিত সানি লিওনকে নিয়ে তথ্যচিত্র মোস্টলি সানি। সেখানে দেখানো হয়েছে, সানি লিওনের পর্নস্টার হয়ে ওঠার কাহিনি। কেমন ছিল সেসব দিন, কীভাবে এই পেশায় নামলেন, তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। সানির পেশা নিয়ে মোটেও খুশি ছিলেন না বাবা-মা। তাঁরা চাননি মেয়ে এই পেশায় নামুক। এসব অজানা তথ্য ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

একটা সময় বিয়ে বাড়িতে টাকার বিনিময়ে নাচতেন সানি। চেয়েছিলেন নার্স হতে। কিন্তু, তা হয়ে ওঠেনি। পেন্টহাউজ ম্যাগাজ়িনে তাঁর প্রথম নগ্ন ফটোশুট যখন প্রকাশিত হয় তখন মা-বাবা বেঁচে ছিলেন। সানি জানাননি ফটোশুটের কথা। চেয়েছিলেন বাবা-মার থেকে লুকিয়ে রাখতে। তাঁর কথায়, পেন্টহাউজ ম্যাগাজিনে প্রথম যখন আমার ছবি ছাপা হয় তখন বাবা-মা জীবিত। তাঁরা এবিষয়ে জানতে পারেননি। কারণ, পাড়ার সব দোকানে গিয়ে সেই ম্যাগাজিনগুলি আমি কিনে নিতাম। তবে বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি মা-বাবার থেকে। জানাজানি হওয়ার পর নাকি কষ্ট পেয়েছিলেন তাঁরা। সম্পর্কেও প্রভাব পড়ে। মেয়ের কাজ অবাক করেছিল তাঁদের। “তুমি নগ্ন হয়েছিলে?”, “এসব করার আগে একবারের জন্যও জানানোর প্রয়োজন মনে হয়নি ?” মা-বাবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সানিকে। তবে সম্পর্কের অবনতি হলেও নষ্ট হয়ে যায়নি। তথ্যচিত্রে দেখানো হয়েছে, মৃত্যুর আগে সানির হাতে শেষবারের মতো জল খেয়েছিলেন তাঁর মা।

সানি নামটাও নিজের নয়, তাঁর ভাইয়ের। পর্ন ছবি ইন্ডাস্ট্রিতে ছোটো নামের চল বেশি। এই নামটিই প্রথম মাথায় আসে সানির। সেই নামেই পরিচিতি পান। তবে এখনও যদি তাঁকে কেউ পতিতা বলেন তাহলে অপমানিত বোধ করেন, জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে