বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ভারতীয় ছবি হিসেবে ২০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’

news-image

বিনোদন ডেস্ক :বিশ্ব সিনেমার ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল আমির খানের ‘দঙ্গল’। ভারতে মুক্তির বেশ কিছুদিন পর চিনে মুক্তি পায় এ ছবি। এককথায় বলা যায় চিনে সাড়া ফেলে দিয়েছে মহাবীর সিং ফোগটের জীবন নিয়ে তৈরি এই ছবি। চিনের হাত ধরেই বক্স অফিসে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে ‘দঙ্গল’। তবে শুধুই বক্স অফিস নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এ ছবি। কিছুদিন আগেই BRICS ফিল্ম ফেস্টিভালে চিনা পরিচালক লু চুয়ান বলেন, তাঁদের কাছে দঙ্গল একটি অনুপ্রেরণা। কোনও প্রচার না করা সত্ত্বেও যেভাবে এই ছবি চিনা দর্শকরা আপন করে নিয়েছে তা সত্যিই শিক্ষণীয়।

ভারতে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ছিল ২০০ কোটি। সারা বিশ্ব জুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। সোমবার সেই তালিকায় নতুন সংযোজন। চিনে ছবি মুক্তির ৫২তম দিনে এই ছবি ব্যবসা করেছে ২.৫ কোটি টাকা। আর সেই আড়াই কোটি দিয়েই ‘দঙ্গল’-এর মোট বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলল ২০০০ কোটি টাকার মাইলস্টোন। এই প্রথম কোন ভারতীয় ছবি নাম লেখাল ২০০০ কোটির ক্লাবে। বক্স অফিসের নিরিখে বিশ্ব সিনেমার ইতিহাসে সেরা কুড়ির মধ্যে ১৬ নম্বর স্থানে উঠে এসেছে ‘দঙ্গল’। ইংরাজী ভাষার ছবি বাদ দিয়ে বক্স অফিসের নিরিখে এটি সেরা পঞ্চম ছবি। হলিউডের ছবি বাদ দিয়ে ‘দঙ্গল’ একমাত্র ছবি যা এতটা প্রভাব ফেলেছে চিনা বক্স অফিসে। তবে এখনও চিন জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। ভবিষ্যতে আরও কত রেকর্ড ভাঙে এই ছবি, সেদিকেই চোখ বলিউডের।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি