সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলস্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক

news-image

অনলাইন ডেস্ক : রাত কত হবে, আন্দাজ করে বলা কঠিন। তবে প্রায় গোটা স্টেশন চত্বরই ফাঁকা। একনজরে দেখলে চোখে নাও পড়তে পারে। কিন্তু, ভাল করে দেখলে অনেকেরই কপাল বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। স্টেশনের আলো সত্ত্বেও রেললাইনের উপর সুষ্পষ্ট হয়ে উঠেছে একটা ছায়ামূর্তি। যেন ট্রেন চলে আসার পরোয়া না করেই মোবাইলে কথা বলতে বলতে একমনে হেঁটে চলেছে লাইনের উপর দিয়ে।

ছবিটি পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টেশনের। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। কোথাও দাবি করা হচ্ছে, অশরীরীর এই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। কোথাও আবার বলা হচ্ছে, কারও মোবাইল ফোনে তোলা এই ছবি। যা বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল সত্যিটা কী?

এই প্রশ্নই করা হয়েছিল আসানসোল ডিভিশনের পিআরও বিশ্বনাথ মুর্মুকে। জবাবে তিনি জানান, দুর্গাপুরের স্টেশন চত্বরে কোনও সিসিটিভিই নেই। তাই এমন ছবি ওঠার কোনও প্রশ্নই নেই। তাহলে কি এ ছবি কারও মোবাইলে উঠে এসেছে? এই সম্ভাবনা অবশ্য অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। তবে এও মনে করা হচ্ছে, ফটোশপের মাধ্যমে এমন কোনও ছবিকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।

অবশ্য যাঁরা এই অশরীরীর মতবাদে বিশ্বাস করছেন তাঁদের মতে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। আপনাদের কী মনে হচ্ছে? এমনটা কি আদৌ হতে পারে? মৃত্যুর পরও থাকতে পারে আত্মার অস্তিত্ব?

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা