,

ফেসবুকে ফের রোষের মুখে মীর

news-image

অনলাইন ডেস্ক : ফের ধর্মীয় আক্রমণের মুখে পড়লেন কলকাতার জনপ্রিয় সঞ্চালক এবং অভিনেতা মীর আফসার আলি। এবারে ঘটনার মূলেও সেই ফেসবুক পোস্ট। যার কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মীরকে।

জানা যায়, সোমবার ঈদের দিনে নামাজ শেষে বাবা তথা আব্বার সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেন মীর। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন। “আমার আব্বা… আমার আল্লাহ…। ” এরপর থেকেই ওই পোস্টের কমেন্টে শুরু হয় আক্রমণ। কেউ কেউ লিখেছেন, নিজের জন্মদাতাকে আল্লাহর সঙ্গে তুলনা করে মারাত্মক পাপ করেছেন মীর।

জনপ্রিয় তারকা মীরের ফেসবুক পেজে করা সেই পোস্ট ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। সেখানে একজন তাঁকে আক্রমণ করে লিখেছেন, ‘বিধর্মীদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটান মীর। সেই কারণেই তিনি ইসলামের জ্ঞান সম্পর্কে অবগত নন। ’ গান বাজনা আর পাপ কাজের বিষয়ে মীরের বহুল জ্ঞান রয়েছে বলেও কটাক্ষ করেছেন ওই ব্যক্তি। কেউ আবার মীরের ইসলামিক জ্ঞান না থাকার জন্য তাঁর বাবাকে দায়ী করেছেন। তিনিই নাকি মীরকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন।

এর আগে গত ডিসেম্বর মাসে একই ধরণেরই একটি ঘটনা ঘটেছিল। ২৫ ডিসেম্বর বড়দিনে স্ত্রী-কন্যার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মীর। খ্রিস্টানদের উৎসব বড়দিন পালন এবং হিজাব ছাড়া স্ত্রী-কন্যার ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে মীরকে এভাবেই আক্রমণের শিকার হতে হয়েছিল।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে