,

অপুর ডিজাইন করা পোশাকে আব্রামের প্রথম ঈদ

news-image

বিনোদন ডেস্ক : এবারের ঈদটি অনেক বেশিই স্পেশাল-ঢালিউড সুপাস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য। কারণ তারা এবার ঈদ পালন করবেন জন্মের পরই রীতিমতো তারকা হয়ে যাওয়া রাজপুত্তুর আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর আব্রামের জন্ম হয় কলকাতায়।

জানা গেছে, অপু বিশ্বাস রাজপুত্তুরের জন্য ইতোমধ্যেই দুই ধাপে শপিং করেছেন। এরমধ্যে রয়েছে আব্রামের জন্য একটি পাঞ্জাবি। ফিরোজা ও অফহোয়াইট রঙের মিশেলে। এছাড়া পাঞ্জাবিটির ডিজাইনটি করেছেন অপু নিজেই।

অপু জানান, আমি সাধারণত আমার নিজের পোশাক নিজেই ডিজাইন করে পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এটা আব্রামের প্রথম ঈদ। আমি চাই, আমার ডিজাইন করা পাঞ্জাবি ঈদে আব্রাম পরবে। এ ছাড়া আত্মীয়স্বজনের কাছ থেকে এখন পর্যন্ত ১৩টি পোশাক আব্রাম উপহার পেয়েছে।

কথা প্রসঙ্গে অপু আরও জানান, আমার ইচ্ছে রয়েছে ঈদের দিন আব্রামকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে পায়জামা-পাঞ্জাবি পড়িয়ে বাইরে বের হব। ঈদের দিন সকালে ছেলেরা যখন নামাজ পড়তে মসজিদে যায়, সেই সময়টায় ওকে নিয়ে বাইরে ঘুরে বেড়াব।

ঈদের পুরোটা সময় আব্রাম সঙ্গেই থাকবে বলে জানান অপু। তিনি বলেন, ‘আমার সঙ্গেই থাকবে, ঈদের দিন আমি ছেলেকে একমুহূর্তের জন্য দূরে রাখতে চাই না। তাকে নিয়েই বিভিন্ন জায়গায় যাব, সবার সঙ্গে কথা বলব। সে কিছু বুঝুক আর না বুঝুক, সে দেখবে মা-বাবার বড় বড় ছবি সারা দেশে কীভাবে ছড়িয়ে আছে, দেশের মানুষ কত ভালোবাসে আমাদের।’

এদিকে ‘চালবাজ’ নামে নতুন একটি ছবির শুটিংয়ে লন্ডনে গত কয়েকদিন অবস্থান করছিলেন শাকিব। কিন্তু ছবির শুটিং বন্ধ থাকার কারণে ২৫ জুন দিবাগত রাতে দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

অপু বিশ্বাসকে ঈদ উপলক্ষে বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিভিন্ন টিভি অনুষ্ঠানে দেখা মিলবে। ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এ ছাড়া ছবিতে আর একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়। পরে এ বছরই হঠাৎ করে গণমাধ্যমের কাছে বিয়ের কথা প্রকাশ করেন অপু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে