,

বিয়ে মানে টাকা অপচয় : সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : ঈদের আগেই মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘টিউবলাইট’। তবে ছবিটি এখনো পর্যন্ত বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করেনি। বিশেষজ্ঞদের বিচারেও কম নম্বর পেয়েছে ভাইজানের এই ছবি। তবে তাতেও সালমান আসা ছাড়েননি।

ছবির কথা বাদ দিলে, সালমানের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা হলো তার বিয়ে, ব্যক্তিগত জীবন এবং প্রেম। যদিও সালমান বারংবারই নানা মজা করে বুঝিয়ে দিতে চেয়েছেন, এটা তার ব্যক্তিগত জীবন, তার নিয়ম, তার ইচ্ছে তিনি কীভাবে কাটাবেন।

এরপর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এবার বিয়ের প্রশ্নেই কিছুটা চাঁচাছোলা জবাব দিয়েছেন সালমান খান। তার কথায় বিয়ে মানে শুধু পয়সার অপচয়, এবং প্রেমেও তিনি বিশ্বাস করেন না।

সালমানের এই মন্তব্যের সঙ্গে বহুলোকই একমত হবেন না, কিন্তু তাতে নিজের মত বদলাবেন না। সালমানের কথায় ভালোবাসা নয়, আসলে সবটাই প্রয়োজন। একজন মানুষের আরেকজন মানুষকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই টিকে থাকে সম্পর্ক। এবার জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। পরে পরিস্থিতির প্রেক্ষিতে সেই মানুষটির প্রয়োজন একজনের জীবন থেকে মিটে গেলে, শেষ হয়ে যায় সেই সম্পর্ক।

আসলে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজনের আরেকজনের প্রয়োজন সব সময় বজায় থাকা দরকার, সেটা বাস্তবে হয় না বলে মনে করেন তিনি। তবে যে মানুষটা নিজে একাধিক প্রেমের ছবিতে বড়পর্দায় অভিনয় করেছেন, এখন তিনিই বলছেন এই ভাবনাটাতে তার নিজেরই কোনো বিশ্বাস নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে