সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটপর্দায় আসছে অসম প্রেমের নতুন প্রেম কাহিনি (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতীয় টেলিভিশনের সিরিয়ালগুলিতে পারিবারিক গল্পই নয়, গল্পের বিষয়বস্তু হয়ে উঠে এসেছে কল্পবিজ্ঞানের গল্প, পৌরানিক, সোশ্যাল ইস্যু কেন্দ্রিক গল্প থেকে শুরু করে ভুতের গল্পও। সম্প্রতি হিন্দি টেলিভিশনের গল্পে দেখা যাচ্ছে সেরকমই কিছু নতুন ভাবনা। যা কখনও অবাস্তব তো কখনও অতিবাস্তব।

উদাহরণস্বরূপ, সম্প্রতি ‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে দেখানো হয় যে মৃত্যুর পর সিমার একটি মাছিতে রূপান্তরিত হয়েছে। কিংবা নাগিন সিরিয়ালে নাগিন ও নেভলার সেই ঐতিহাসিক সংঘাত, তার কথা কি করে ভোলা যায়। এবার সেই তালিকায় নতুন নাম ‘পেহরেদার পিয়া কি’, যার অর্থ প্রেমিকের পাহারাদার।

সম্প্রতি সনি এন্টারটেনমেন্টে সম্প্রচারিত হয় তার প্রমো। এটি মূলত একটি মিষ্টি প্রেমের গল্প। যেখানে একটি পূর্ণবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে হয় একটি দশ বছরের ছেলের। এই অসমবয়সী প্রেম নিয়েই আসতে চলেছে এই ধারাবাহিক। সিরিয়ালের টাইটেল অনুযায়ী প্রমোতে দেখা যাচ্ছে, মেয়েটি তার পিয়া অর্থাৎ ছেলেটিকে সব বিপদ থেকে রক্ষা করতে ব্যাগে একটি বন্দুক রাখে। এতে এ তো শুধু প্রমো, ধারাবাহিকে আরও কোন কোন দিক উঠে আসে আপাতত সেদিকেই তাকিয়ে ছোটপর্দার দর্শকরা।

https://youtu.be/sY-yJKVELAk

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা