সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবকে নিষিদ্ধ ঘোষণার পর যা বললেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী অপু বিশ্বাস। তিনি এ বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেছেন।

তবে তিনি বলেন, কোন শিল্পীকে নিষিদ্ধ করা ঠিক নয়। হুট করেই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করাও উচিত নয়। এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরো ভেবে দেখার অনুরোধ করব।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার রাত ৮ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত

এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি। আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন। শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন। তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।’

ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন, ‘শাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে।’

এসময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা শাকিবের নাম নিয়ে `শেম শেম` করেন। এদিকে নাদের চৌধুরীর সদস্যপদও খারিজ করেছে চলচ্চিত্র পরিবারের নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, নিঝুম রুবিনা, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ চলচ্চিত্র ঐক্যজোটের আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট