,

আম্বানি পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখি সাওয়ান্তের

news-image

বিনোদন ডেস্ক : বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনও তিনি সে সবে জড়িয়ে পড়েন। কখনও আবার নিজেই তা তৈরি করেন। তিনি ছিলেন অভিনেত্রী। কিন্তু কবে কোন ছবিতে শেষ তাকে দেখা গেছে তা আর মনেও নেই দর্শকের। কিন্তু কবে কোন বিতর্কে জড়িয়েছেন তা যেন সকলের চোখের সামনেই ভাসছে।

বলিউডের ড্রামা কুইন বললে যে অবিসংবাদিতভাবে রাখি সাওয়ান্তের নামই উঠে আসে, এ নিয়ে কোনও সংশয়ই নেই। সেই রাখিই এবার হুঁশিয়ারি দলেন খোদ আম্বানি পরিবারকে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাখি। যেখানে এক অসুস্থ বাচ্চার জন্য সাহায্য প্রার্থনা করছেন তিনি।

তার দাবি, বাচ্চাটির হার্ট ট্রান্সপ্লান্টের খরচ বহন করুক আম্বানি পরিবারের সদস্যরা। বাচ্চাটি কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছে এখন। অন্য দুই ব্যক্তি তার সাহায্যে এগিয়ে এসেছেন। তাই তার দাবি, এই ব্যাপারে আম্বানি পরিবারের সদস্যরা এগিয়ে আসুক।

আম্বানি পরিবারের প্রতি এরকম আবেদন তো অনেকেই করে থাকেন। তিনি যে রাখি সাওয়ান্ত। তাই আবেদনেও কিছু অভিনবত্ব নিশ্চয়ই থাকবে। আর তাই এ আবেদনও তিনি জানালেন নিজস্ব কায়দাতেই। জানালেন, ওই বাচ্চাকে আম্বানিরা যদি সাহায্য করেন, তবে এতদূর পৌঁছাতে যত পাপ করেছেন আম্বানিরা, সেই পাপ মুছে যাবে। এরকম অভিনব উপায়ে সাহায্যের আবেদন পথপ্রদর্শক সম্ভবত রাখিই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে