,

বিপাশা-করণের যুগল যোগ ব্যায়াম

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব যোগ দিবসে যখন গোটা বিশ্ব যোগ ব্যায়ামে মত্ত তখন বলিউডই বা বাদ যাবে কেন। আর যোগ বলতে যে সব বলিউড অভিনেত্রীদের কথা প্রথমেই মনে আসে তার মধ্যে অন্যতম হল বঙ্গ তনয়া বিপাশা বসু।

বুধবার বিপাশা তাঁর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে যোগ দিবস পালন করলেন। ইনস্টাগ্রামে ‘‌কাপল যোগ’‌ পোস্ট করে ইতিমধ্যেই অনুগামীদের উৎসাহিত করেছেন বিপাশা-করণ।

উত্তরাসন, হলাসন সহ বিভিন্ন যোগাসনে বিপাশার সঙ্গে করণকে দেখা গিয়েছে। একই আসনের ভঙ্গীমায় দেখা যায় দু’‌জনকে। ইনস্টাগ্রামে ফটো পোস্ট করে বিপাশা লেখেন, ‘‌যোগাসন হল জীবনের মত। এটি শরীরের ভারসাম্যকে ধরে রাখতে সহায়তা করে। এটা সত্যি যাদু। যোগাভ্যাস করে যান, ফল নিশ্চয়ই পাবেন। ’‌

৩৮ বছরের বিপাশা এবং ৩৫ বছরের করণ দু’‌জনেই ফিটনেসের জন্য বেশ পরিচিত। এমনকী ছুটি কাটাতে গিয়েও এই দুই যুগল শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করে নেন।

অন্যদিকে, শিল্পা শেঠিও বিশ্ব যোগ দিবসে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে ৪২ বছরের অভিনেত্রীকে বকাসন করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী মালাইকা অরোরাকেও মুম্বাইয়ের মেরিন ড্রাইভে তাঁর অনুগামীদের সঙ্গে যোগ দিবস পালন করতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে