সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৫তম বিবাহবার্ষিকী পালন শেষে একসঙ্গেই দম্পতির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ৭৫ বছরের দাম্পত্য জীবনে তারা একে অন্যের বাহুতে জীবনের শেষ নিঃশ্বাসটি ফেলতে চেয়েছিলেন। আট বছর বয়স থেকে তাদের পরিচয়। সে কৈশোর থেকেই তারা একসঙ্গে ছিলেন- জীবনের শেষ মুহূর্তটি পর্যন্তও।

১৯৪০ সালে জেনেট টোকজো (৯৬) ও আলেক্সান্ডার (৯৫) বিয়ে করেছিলেন। ২৯ জুন ৭৫তম বিবাবার্ষিকী পালনের ঠিক কয়েক মুহূর্ত পরেই আলেক্সান্ডারের মৃত্যু হয়। এর পরের দিনই পৃথিবী ছাড়েন জেনেট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মিরামার জাতীয় সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়েছে।

আলেক্সান্ডার শেষ নিঃশ্বাস ত্যাগের পর সন্তানরা মা জেনেটকে সেখবর দিয়েছিল। স্বামীকে জড়িয়ে ধরে জেনেট বলেছিলেন, দেখেছো এটাই তুমি চেয়েছিলে। তুমি আমার হাতেই শেষ নিঃশ্বাসটি ফেললে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার জন্য অপেক্ষা করো। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে।

আলেক্সান্ডার গলফ খেলতে ভালোবাসতেন। প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলতেন। শেষ দিকে দ্রুত তার শরীর খারাপ হতে শুরু করে। পরে জেনেটও অসুস্থ হয়ে পড়েন। ওইসময় আলেক্সান্ডার ও জেনেট সবসময় তার সন্তানদের বলতেন, ‘আমরা হাতে হাত রেখে মরতে চাই।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট