সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনানন্দ দাশের স্ত্রীর চরিত্রে জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলার কবি জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক ছবি তৈরি হচ্ছে কলকাতায়। এতে জীবনানন্দ হবেন কলকাতার ব্রাত্য বসু। কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করবেন ঢাকার জয়া আহসান। পলাতক নামের সেই ছবি বানাবেন সায়ন্তন মুখোপাধ্যায়। গতকাল মুঠোফোনে খবরটি নিশ্চিত করেছেন তিনি।

পরিচালক বলেন, ব্রাত্য বসুর সঙ্গে জীবনানন্দের চেহারার অনেকটা মিল খুঁজে পেয়েছেন। এ কারণেই কবির ভূমিকায় দেখা যাবে তাঁকে। শুটিং শুরু হবে আগস্টে। বাজেট ও সামগ্রিক বিবেচনায় কলকাতা ছাড়া কবির বাড়ি বরিশালেও হতে পারে শুটিং। বেশ কিছুদিন ধরেই চিত্রনাট্য রচনার কাজ চলছে। এ কাজে ব্যবহার করছেন জীবনানন্দের বই ও তাঁকে নিয়ে লেখা বই। তিনি বলেন, ‘সিনেমায় কবির জীবনের নানা সময়ের গল্প দেখবেন দর্শক। তথাকথিত প্রায়োগিক বলতে যা বোঝায়, তা করব না।’

জীবনানন্দের প্রসঙ্গ এলেই আসে বনলতা বা সুরঞ্জনার কথা। তাঁদের চরিত্র থাকছে কি না, এ নিয়ে পরিচালক এখনই তেমন কিছু বলতে চাইলেন না। শুধু বললেন, ‘লাবণ্য দাশ তাঁর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র। দেখুন না, কেমন হয়।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট