সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানকে বিয়ে করতে চান রুক্মিনি

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেবের সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে রুক্মিনি মৈত্রর। আসছে ২৩ জুন এ জুটির ‘চ্যাম্প’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এদিকে অনেকদিন ধরেই দেবের সঙ্গে রুক্মিনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে হঠাৎ দেবকে বাদ দিয়ে বলিউড অভিনেতা সালমান খানকে বিয়ে করার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ‘চ্যাম্প’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিনি। এ সময় এমন ইচ্ছে প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে রুক্মিনি মৈত্র বলেন, ‘চ্যাম্প সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে সালমান খানের টিউবলাইট সিনেমাটি। আমি চ্যাম্পের আগে টিউবলাইট দেখব। চ্যাম্প সিনেমাটি যদি কোনোভাবে সালমানকে দেখানো যায় আর আমাকে দেখে যদি উনি বিয়ের প্রস্তাব দেন তবে সবকিছু ছেড়ে সঙ্গে সঙ্গে চলে যাব। কারণ আমি সালমানকে বিয়ে করতে চাই।’

সালমানের ভক্ত রুক্মিনি। আর এ ভালোবাসা থেকে এমন অকপটে তার ইচ্ছের কথা জানান রুক্মিনি।

বক্সারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘চ্যাম্প’ সিনেমাটি। এতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে। সিনেমাটি নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী। আর এটি প্রযোজনা করছেন দেব।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি