,

প্রিয়াঙ্কার দ্বিতীয় হলিউড সিনেমার শুটিং শুরু

news-image

বিনোদন ডেস্ক : হলিউড হোক কিংবা বলিউড, প্রিয়াঙ্কা চোপড়া সব জায়গায় করেছেন বাজিমাত। তার অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’ বাণিজ্যিকভাবে সে অর্থে সাফল্য না পেলেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা। এবার হলিউডে দ্বিতীয় ছবিতে অভিনয় শুরু করলেন তিনি। ছবির নাম ‘অ্যা কিড লাইক জ্যাক’। সিলাস হোয়ার্ড পরিচালিত ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করবেন জিম পার্সনস ও ক্লেয়ার ড্যানেস।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে প্রিয়াঙ্কার শুটিংয়ের ছবি। কমলা রঙের পোশাক আর হাই হিল জুতোতে দেখা গেছে তাকে। হাতে ছিল মোবাইল ফোন। তার সঙ্গে ছবির সহ অভিনেতাদের শুটিংয়ের ছবিও সামনে এসেছে। শোনা যাচ্ছে, ছবিতে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। চরিত্রের নাম অমল।

এদিকে আরও শোনা গেছে, এই ছবির পর প্রিয়াঙ্কা নাকি তৃতীয় হলিউড ছবিতে কাজ শুরু করবেন। রেবেল উইলসন, আদম ডিভাইন, লিয়াম হেমসওয়ার্থদের মতো তারকারা কাজ করছেন সেই ছবিতে।

কোয়ান্টিকোয় কাজ করে হলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। নতুন নতুন ছবিতে কাজ করলেও সেই শো থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন না তিনি। দুটি ছবিতে অভিনয়ের পাশাপাশি কোয়ান্টিকোতেও দেখা যাবে তাকে। এছাড়াও ‘ডন ৩’ ছবির কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা। তবে এ ব্যাপারে এখনও কোন চূড়ান্ত ঘোষণা আসে নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে