,

১৬টি সংগঠনও ‘বস’ আর ‘নবাব’কে আটকাতে পারেনি!

news-image

বিনোদন প্রতিবেদক : অনেক জটিলতার মুখে পড়েও অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবারের ঈদের বহুল আলোচিত যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস ২’ ও ‘নবাব’ ছবি দুটি। আর বিষয়টি ২১ জুন ৬টার দিকে নিশ্চিত করেছেন ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

তিনি বলেন,‘ আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়ছে। যার কারণে আলোচিত এ ছবি দুটির মুক্তি পেতে আর কোনো বাঁধা রইলো না।’

এদিকে ‘চলচ্চিত্র ঐক্যজোট’এর ব্যানারে ১৬টি সংগঠন যৌথ প্রযোজনার ছবি দুটিই নীতিমালা অনুসরণ করেনি অভিযোগ তুলে তথ্যমন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছিল গত কয়েকদিন আগে। যাতে ছবি দুটি মুক্তি দেওয়া না হয়। কিন্তু এখন আর সে বাধা রইলো না।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস-২’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ। জিৎ এর বিপরীতে ছবিতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।

আর ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী ও খরাজ মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে