,

অবশেষে মুক্তির অনুমতি পেল নবাব ও বস টু

news-image

বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনার নিয়ম না মানার দায়ে ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটি চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলনের মুখে পড়ে। তবে সব বাধা পেরিয়ে আজ বুধবার (২১ জুন) বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে। জাগো নিউজকে খবরটি নিশ্চিত করেছেন সেন্সর সচিব জালালউদ্দিন মুন্সি।

তিনি বলেন, ‘আজ দিনভর দুটি ছবি সেন্সরে প্রদর্শিত হয়েছে। সন্ধ্যায় সেন্সর সদস্যরা মুক্তি অনুমতি দিয়েছেন। আর মুক্তিতে বাধা নেই। এখন ছবি দুটির প্রযোজক যখন খুশি তখন মুক্তি দিতে পারেন।’

বুধবার (২১ জুন) সন্ধ্যায় ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামীকাল (২২ জুন) আমরা সনদপত্র হাতে পাব। ঈদেই ছবি দুটি মুক্তি পাবে।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস-২’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ। জিৎ এর বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।

অন্যদিকে ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী ও খরাজ মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

জানা গেছে, এরই মধ্যে শাকিব খান অভিনীত নবাব ১২০ ও জিৎ অভিনীত বস টু ১০০ হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। হল সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে