,

করনের তিন সিনেমায় শ্রীদেবী কন্যা

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির বড় মেয়ে জানভি কাপুর। অনেকদিন ধরেই বলিউডের দরজায় কড়া নাড়ছেন তিনি। খুব শিগগির করন জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন জানভি।

জনপ্রিয় মারাঠি সিনেমা সাইরাত’র হিন্দি রিমেকে জানভি অভিনয় করবেন বলে প্রথমে গুঞ্জন ওঠে। এ সিনেমাটি নির্মাণ করবেন করন জোহর। এরপর জানা যায়, টাইগার শ্রফের বিপরীতে এ নির্মাতার স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় অভিনয় করবেন শ্রীদেবী কন্যা। এখন শোনা যাচ্ছে, করনের মোট তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জানভি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা আদিত্য চোপড়ার পথ অনুসরণ করছেন করন। এখন থেকে নতুন অভিনয়শিল্পীর সঙ্গে একসঙ্গে তিনটি সিনেমার চুক্তি করবেন তিনি। আর এ তালিকায় প্রথম জানভি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানভির সিনেমায় অভিষেক প্রসঙ্গে শ্রীদেবী বলেন, ‘জানভি স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমা করতে চাইছে এবং প্রাথমিক পর্যায়ে আমি তার পক্ষে ছিলাম না। বলছি না ইন্ডাস্ট্রি খারাপ। আমি এর মাধ্যমেই পরিচিত। কিন্তু অভিভাবক হিসেবে তাকে সংসারী দেখলেই আমি বেশি খুশি হবো। কিন্তু তার খুশিটাই সবার আগে। সে যদি অভিনেত্রী হিসেবে ভালো করে তবে মা হিসেবে আমি গর্ববোধ করব।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সিনেমার বিশেষ প্রদর্শনীতে গেলে মেয়েদের সঙ্গে নিয়ে যাই। কিন্তু মানুষ মনে করে আমি জানভির প্রচারণার জন্য এমন করছি। মেয়ের সঙ্গে চলতে মা হিসেবে আমি গর্ববোধ করি। কিন্তু মানুষ বিষয়টি নিয়ে আমাকে ভুল বোঝে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে