সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্সর বোর্ডের সামনে হল মালিক নেতা নওশাদ লাঞ্ছিত

news-image

বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটির মুক্তি ঠেকাতে আন্দোলনে নেমেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন। তারা আজ বুধবার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করে রেখেছেন।

সেখানেই ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হলেন হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

বেলা ১টার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের নেতা-কর্মীরা সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন।ওইখানে আগে থেকেই ছিলেন যৌথ প্রযোজনার ‘বস টু’ ও ‘নবাব’-এর পক্ষ নেওয়া নওশাদ।

চল‌চ্চিত্র রক্ষা আ‌ন্দোল‌নের নেতা-কর্মীদের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।একপর্যায়ে ক‌য়েক কর্মী উত্তেজিত হয়ে পে‌য়ে তার উপর আক্রমণ ক‌রেন। ওই সময় নওশাদের পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সেন্সর বোর্ড অফিসে নিয়ে যান।

এই আক্রমণের পর তিনি বলেন, ‘আমি ভাবতেও পারিনি কেউ আমার উপর হাত তুলতে পারে। আমরা তর্কাতর্কি করছিলাম। ওরা আমাকে দালার বলে গালি বলে দিচ্ছিলো। আমি প্রতিবাদ করছিলাম। হঠাৎ করেই তারা আমাকে আক্রমণ করে বসে। আমি এ লাঞ্ছনার বিচার চাই।’

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সেন্সর বোর্ড অভিমুখে একটি মিছিল বের করেন।

এ সময় তারা শ্লোগান দেন- ‘চলচ্চিত্রের দালালরা হুশিয়ার সাবধান’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, সেন্সর বোর্ড ঘেরাও হবে’, ‘যৌথ প্রতারণা চলবে না’।

ঘেরাও কর্মসূচিতে আছেন মিশা সওদাগর, রিয়াজ, সাইমন, বদিউল আলম খোকন, তানিন, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ আরো অনেকে। চলমান যৌথ প্রযোজনা বিতর্কে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত কলা-কুশলী, প্রদর্শক ও বুকিং এজেন্ট সমিতির মুখোমুখি অবস্থানে রয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন