,

আবারো ঘেরাও সেন্সরবোর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারো চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা মিলে ঘেরাও করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। মূলত যৌথ প্রযোজনার নামে অনিয়ম রুখতেই এই ঘোরাও কর্মসূচী পালন করা হয়। ২১ জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এই সেন্সরবোর্ড ঘেরাও কর্মসূচী পালন করে। তারা বেশ কিছদিন ধরেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে গেল রোববার দুপুরে সেন্সরবোর্ড ঘেরাও করেছিল তারা। সে সময় তথ্যমন্ত্রীর আশ্বাসে নেতাকর্মীরা সেদিনের মতো সেন্সরের সামনে থেকে সরে যান।

কিন্তু সেই ঘেরাও ফলপ্রসূ না হওয়ায় আজ বুধবার (২১ জুন) দুপুরে আবারও সেন্সরবোর্ড ঘেরাও করেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীরা। এসময় সেখানে অনেক নেতাকর্মী ও পুলিশ লক্ষ করা গেছে। পুলিশ সামবেশের কাউকেও সেন্সরবোর্ডের ভেতরেও ঢুকতে দিচ্ছেনা। এসময় গাড়িগুলোকে রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যায়।

চলচ্চিত্র সেন্সরবোর্ডের সামনে তারা অবস্থান ধর্মঘট করে বিভিন্ন ধরেনর স্লোগান দেয়। জানা যায়, ‘নবাব’ ও ‘বস ২’ সেন্সরে প্রদর্শিত হবে। তাই অনিয়মের এই দুটি ছবির মুক্তি ঠেকাতে দুপুর ১২টায় সেন্সরবোর্ড ঘেরাও করা হয়।

সমাবেশে শিল্পী সমিতির সহসভাপতী রিয়াজ বলেন, ‘কোন দালালদের আমরা সেন্সরবোর্ডে ঢুকতে দিব না। অনিয়মের কোন ছবি আমরা মুক্তি দিতে দিব না। ভিনদেশিদের দ্বারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে দিব না।’

নায়ক আলীরাজ বলেন, ‘আমরা যৌথ প্রযোজনার বিপক্ষে নই। যদি নিয়ম মেনে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয় তবে আমরা সেটা সাপোর্ট করব। কিন্তু অনিয়ম কোনোভাবে সহ্য করব না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে