সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীর আত্মহত্যা: পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

news-image

বিনোদন ডেস্ক : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় ভোজপুরী মডেল-অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তব (২৯)। অন্তত এটাই এখন পর্যন্ত জানা গেছে ভারতের গণমাধ্যমগুলোর খবরে পুলিশ জানিয়েছে, গতকাল ভারতের মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টের বাড়ি থেকে অঞ্জলির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

এলাহাবাদে থাকেন অঞ্জলির মা-বাবা। কাজের সূত্রে মুম্বাইয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অঞ্জলি। পুলিশ জানিয়েছে, রবিবার রাত থেকে অঞ্জলির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু, উত্তর পাওয়া যায়নি অঞ্জলির। আশঙ্কা দানা বাঁধে মা-বাবার মনে। মেয়ের বাড়ি মালিককে ফোন করেন তাঁরা। অঞ্জলির ঘরের কাছে এসে ডাকাডাকি শুরু করেন বাড়ি মালিক। কিন্তু, ভিতর থেকে সাড়া পাওয়া যায়নি। এরপর পুলিশে খবর দেন তিনি। গতকাল দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নকল চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢোকা হয়। দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলছেন অঞ্জলি।

মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ একপ্রকার নিশ্চিত, আত্মহত্যা করেছেন অঞ্জলি। তবে ঘর থেকে সন্দেহজনক কিছু বা সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনায় অভিনেত্রীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অঞ্জলি বেশ পরিচিত মুখ। একাধিক ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কেহু তা দিলমে বা ছবিতে দেখা গেছিল তাঁকে। কয়েকদিন আগে অভিনেত্রী কৃতিকা চৌধুরীর পচা-গলা মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। তারপরই অঞ্জলির মৃত্যুর ঘটনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা