,

ওয়ান্ডার ওম্যানের সঙ্গে সেরার লড়াইয়ে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর প্রথম হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। আর প্রথম সিনেমার জন্য ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৭’ তে মনোনয়ন জিতেছেন এ অভিনেত্রী।

এ অ্যাওয়ার্ডের সেরা অ্যাকশন সিনেমার অভিনেত্রী শাখায় মনোনয়ন জিতেছেন দীপিকা। এ শাখায় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আরো রয়েছেন- ওয়ান্ডার ওম্যান সিনেমা খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট, এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় দীপিকার সহ-অভিনেত্রী রুবি রোজ ও নিনা দোব্রেভ। অভিনেত্রী কায়া স্কোডেলারিও মনোনয়ন পেয়েছেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস সিনেমার জন্য। অন্যদিকে ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন মিশেল রদ্রিগেজ।

এদিকে সেরা অ্যাকশন সিনেমার অভিনেতার মনোনয়ন জিতেছেন ভিন ডিজেল। সেরা হওয়ার দৌড়ে তাকে লড়তে হবে ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমায় তার সহ-অভিনেতা ডোয়াইন জনসন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস অভিনেতা ব্রেনটন থোয়াইটিস, ওয়ান্ডার ওম্যান অভিনেতা ক্রিস পাইন এবং লোগান অভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে। এছাড়া এ শাখায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন জনি ডেপ।

টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৭ –তে সেরা অ্যাকশন সিনেমা বিভাগে প্রতিযোগিতা করবে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ, লোগান, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস, ফেট অব দ্য ফিউরিয়াস, ট্রান্সফরমারস : দ্য লাস্ট নাইট এবং ওয়ান্ডার ওম্যান।

প্রতি বছর সংগীত, সিনেমা, টেলিভিশনসহ কয়েকটি শাখায় সেরা কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় টিন চয়েস অ্যাওয়ার্ড। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩-১৯ বছর বয়সি দর্শকের ভোটে নির্বাচিতদের হাতে সেরার পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর টিন চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ১৪ আগস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে