সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও জুটি বাঁধছেন রিয়াজ-অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও অপু বিশ্বাস। বেশ কয়েকবছর আগে তারা জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর বাইরে তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি।

এই দুই শিল্পীর ভক্তদের জন্য সুখবর হচ্ছে, দীর্ঘ কয়েক বছর পর আবারও জুটি হয়ে আসছেন রিয়াজ-অপু।

তবে এবার রিয়াজ-অপু জুটিকে দেখা যাবে নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা এস এম সালাউদ্দিন।

আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় রিয়াজ-অপু নাভানা গ্রুপের সকল প্লাস্টিক পণ্য, স্টোভ এবং কিচেন সিংকরে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালসহ আরও বেশ ক`জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, `এটা খুব আনন্দের ব্যাপার অনেকদিন পর আবারও রিয়াজ ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি।`

তিনি আরও বলেন, `দুই বছরের জন্য দেশের জনপ্রিয় গ্রুপ নাভানার ব্র্যাণ্ড এম্বাসেডর হলাম আমি আর রিয়াজ ভাই। এই গ্রুপের বেশ কিছু পণ্যের টিভিসিতে অংশ নেব আমরা। ঈদের পর এগুলোর দৃশ্যায়ণ হবে। আমাকে চুক্তিবদ্ধ করার জন্য নাভানা গ্রুপকে ধন্যবাদ। বিশেষ করে গ্রুপের চেয়ারম্যান সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। তিনি চমৎকার একজন মানুষ। আমাকে মেয়ের মতো স্নেহ দিয়েছেন তিনি।`

নির্মাতা সালাহউদ্দিন বলেন, `আমার নির্দেশনায় কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন রিয়াজ-অপু। আজ তাদের সঙ্গে ফাইনাল চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি বিজ্ঞাপনগুলো প্রচারে আসলে ভালো লাগবে দর্শকের।`

এ প্রসঙ্গে অভিনেতা রিয়াজ বলেন, ‘অপুর সঙ্গে এর আগে চলচ্চিত্রে কাজ করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। অভিনয়ের বাইরে অপু একজন ভালো মানুষ। আশা করছি বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জুটিকে দর্শক সাদরে গ্রহণ করবেন।’

প্রসঙ্গত, দেবাশীষ বিশ্বাসের পরিচালনা ‘শুভ বিবাহ’ (২০১০) এবং মোহাম্মদ হোসেন জেমির পরিচালনায় ‘বাজাও বিয়ের বাজনা’ (২০১১) শিরোনামের দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী