,

ছোট হচ্ছে সালমানের ‘টিউবলাইট’

news-image

 

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা টিউবলাইট। প্রথমে সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট রাখার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু এখন সিনেমাটির দৈর্ঘ্য ছোট করে ২ ঘণ্টা ১৬ মিনিট হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রেক্ষাগৃহে দর্শক যে দৈর্ঘ্যের সিনেমা দেখতে পছন্দ করে কবির খানের সিনেমাগুলো তার চেয়ে একটু বড় হয়। কবির খানের সর্বশেষ এবং সালমান অভিনীত বজরঙ্গি ভাইজান সিনেমাটির দৈর্ঘ্য ছিল প্রায় তিন ঘণ্টা, তবে এটি খুব ভালো চলেছে। টিউবলাইট সম্পাদনা করে ২ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের করা হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে বিশেষ কারণে তারা দৈর্ঘ্য আরো ১৯ মিনিট কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।’

টিউবলাইট সিনেমার দৈর্ঘ্য কমে গেলে সাম্প্রতিক সময়ে সালমানের সবচেয়ে ছোট সিনেমা হবে এটি। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সুলতান সিনেমার দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৫০ মিনিট। বজরঙ্গি ভাইজান সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৩ মিনিট এবং প্রেম রতন ধন পায়ো সিনেমার দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টার বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে