,

নজর কাড়লেন শাহরুখ কন্যা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। আলোচিত তারকা সন্তানদের মধ্যে তিনি একজন। বাবার পথ ধরে সিনেমায় পা রাখবেন বলে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে গতকাল শাহরুখ পত্নী গৌরি খানের ডিজাইন করা একটি রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বেশকিছু তারকা কিন্তু সবার নজর ছিল শাহরুখের মেয়ে সুহানার দিকে।

গতকাল ছিল বাবা দিবস। তাই মেয়েকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। এ অভিনেতা পরেছিলেন কালো রঙের শার্ট-প্যান্ট। অন্যদিকে সুহানা পরেছিলেন হার্ভে লেগেরের ডিজাইন করা পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ফটো সাংবাদিকদের ক্যামেরায় মেয়েকে নিয়ে পোজও দেন শাহরুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনিল কাপুর, ফারাহ খান, জ্যাকলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, মালাইকা আরোরা, সুশান্ত সিং রাজপুত, কৃতি স্যানন প্রমুখ।

সম্প্রতি ১৭ বছর বয়স পূর্ণ হয়েছে সুহানার। শোনা যাচ্ছে, খুব শিগগির অভিনয় কোর্স করতে লন্ডন যাচ্ছেন সুহানা। তবে শাহরুখ জানিয়েছেন, পড়াশোনা শেষ করে তবেই অভিনয়ে নামবে সুহানা।

কিছুদিন আগে সুহানার স্কুলের অনুষ্ঠানে মঞ্চ নাটকের একটি ক্লিপস ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ক্লিপস দেখে অভিনেত্রী শাবানা আজমি শাহরুখকে উদ্দেশ্য করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, ‘লিখে রাখো, সুহানা অনেক ভালো অভিনয়শিল্পী হতে যাচ্ছে। আমি তার অভিনয়ের একটি ছোট ক্লিপস দেখেছি এবং এটি অসাধারণ। তাকে আশীর্বাদ করছি।’

এই টুইটের উত্তরে মেয়েকে সাহস জোগানোর জন্য শাবানা আজমিকে ধন্যবাদ জানান শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে