,

বলিউডে স্বজনপ্রীতি রয়েছে : রণবীর কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর এ বার মুখ খুললেন ‘স্বজনপ্রীতি’ নিয়ে! কোনো আপকামিং মুভির জন্য নয়; এক জাতীয় সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নাকি সরাসরি মেনে নিয়েছেন, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি রয়েছে। কিন্তু তিনি আকস্মিকভাবে স্বজনপ্রীতি নিয়ে পড়লেন কেন? পজেটিভলি বললেন নাকি নেগেটিভলি?

রণবীর বলেছেন, “আমি বিশ্বাস করি আমার ঠাকুরদা পৃথ্বীরাজ কাপুর কঠোর পরিশ্রম করেছিলেন কাজের জগতে তার সন্তানদের সুযোগ করে দিতে।

আমিও কঠোর পরিশ্রম করতে চাই, যাতে আমার সন্তানরাও সঠিক সময় সঠিক সুযোগটা পায়। প্রথমেই ভালো একটা ছবি করতে পারে। এর পর নিজস্ব মেধা। তাই সত্যি বলতে, স্বজনপ্রীতি হয়। ”
ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির অভিযোগ অবশ্য বহু দিনের। এবং সেটা শুধু পরিবারকেন্দ্রিক নয়। দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু, কাছের বন্ধু, প্রিয় মানুষের সুপারিশের মতো অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে বলিউডে স্বজনপ্রীতি রয়েছে বলে মন্তব্য করায় রোষের শিকার হন কঙ্গনা রানাউত। কথা শোনাতে ছাড়েননি বলিউডের সহ-অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা।

এখন প্রশ্ন হলো রণবীরের এই উপলব্ধি কেন? সিনেমাজগতের রয়্যাল পরিবারের ফোর্থ জেনারেশন সুপারস্টার। তাকে ‘সাওয়ারিয়া’ ছবিতে সুযোগ দিয়েছিলেন সঞ্জয়লীলা বনসালি। আর এখানেই সিনেপ্রেমীদের প্রশ্ন, এই ব্যানারে প্রথম ছবি পাওয়ার ভাগ্য কি ইন্ডাস্ট্রির ‘বহিরাগত’ দের থাকে? তার মতো ‘ইনসাইডার’ এর গলায় কঙ্গনা রানাওয়াতের বক্তব্যের রেশ! বলিউডে গুঞ্জন চলছে, আপকামিং মুভি ‘জগ্গা জাসুস’ এর কোনো অভিজ্ঞতাই নাকি এর পেছনে দায়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে