সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ফিরছেন আয়েশা টাকিয়া

news-image

 

বিনোদন ডেস্ক :সিনেমা নয়, মিউজিক ভিডিওর মডেল হওয়ার মধ্য দিয়েই ফেরা হচ্ছে আবেদনময়ী বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার। সর্বশেষ ২০১৩ সালে ‘আপ কে লিয়ে হাম’-এর পর নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও বেশ কয়েকবারই গুঞ্জন ওঠে নতুন সিনেমা নিয়ে ফিরছেন আয়েশা।
কিন্তু বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, অচিরেই নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এটির পরিচালক লাভলি সিং। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার নতুন মিউজিক ভিডিও ‘জিন্দেগি ইয়ে জিন্দেগি’ অনেকটা সিনেমার মতোই। এর একটি গল্প রয়েছে।
এতে নারী পাচারকারীর হাত থেকে নি

জের বোনকে বাঁচানো এক মেয়ের গল্প বলা হয়েছে। এখানে আশেয়া টাকিয়াকে মূল চরিত্রে দেখা যাবে। এর আগে ২০০৭ সালে লাভলি সিংয়ের পরিচালনায় ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন আয়েশা। এদিকে গত কয়েক বছর পর্দার বাইরে থাকলেও নানা কারণেই খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিল আয়েশা টাকিয়ার লিপ সার্জারির কথা। ভারি ও পুরু ঠোঁটের জন্য ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন আয়েশা- খবর বেরিয়েছিল এমনটাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এ তারকার ঠোঁটের অস্ত্রোপচারের আগের ও পরের ছবি।
পরে ইনস্টাগ্রামে নিজের সত্যিকারের ঠোঁটের ছবি প্রকাশ করে খবরটিকে মিথ্যা প্রমাণ করেন আয়েশা টাকিয়া। উল্লেখ্য, ‘টারজান দ্য ওয়ান্ডার কার’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘দিল মাঙ্গে মোর’, ‘ওয়ান্টেড’, ‘সোচা না থা’, ‘শাদি নাম্বার ওয়ান’, ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’, ‘হোম ডেলিভারি’, ‘সাদি সে পেহেলে’, ‘দে তালি’সহ বেশ কিছু হিট-সুপারহিট সিনেমায় দেখা গেছে আয়েশা টাকিয়াকে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই