মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ইফতার করলেন অপু-অনন্ত-বর্ষা

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে একই ছবিতে দেখা না গেলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই তিন তারকা শনিবার সন্ধ্যায় বঙ্গবিডির ইফতার পার্টিতে রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইফতারের পাশাপাশি তারা নিজেদের খোঁজ-খবর নেন। এর ফাঁকে আড্ডায় মেতে উঠেছিলেন তারা। পাশাপাশি সাদা পোশাকে পাকড়ি মাথায় অনন্ত জলিলকে অনেকে জ্বিনের বাদশা বলে হাসি-ঠাট্টায়ও মেতে ওঠেন।

অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা ছাড়াও ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা, শিল্পী-কলাকুশলী। ছিলেন চিত্রনায়ক বাপ্পী, সাইমন, চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি সম্রাট। অন্যদিকে অনন্ত-বর্ষা জুটির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি মোস্ট ওয়েলকাম-২। আগামী ঈদের পর আবারও অনন্ত তার নতুন ছবির কাজ শুরু করবেন এমনটা শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী