,

টুইটারে ১০ কোটি ফলোয়ার কেটি পেরির

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইতিহাস গড়লেন মার্কিন পপ-সুপারস্টার কেটি পেরি। টুইটারের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার এখন তার দখলে। আর সেটি যেনতেন সংখ্যা নয়, পুরো ১০০ মিলিয়ন বা ১০ কোটি! এ উপলক্ষে টুইটারের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় ৩২ বছর বয়সী এই সুপারস্টারকে।

এক বার্তায় বলা হয়, ‌’অভিনন্দন কেটি পেরি, প্রথম ১০০ মিলিয়ন ফলোয়ারের জন্য। তোমার প্রতি রইল ভালবাসা।’ আর এ রেকর্ডের মালিক হতে কম কষ্ট করতে হয়নি কেটি পেরিকে। সম্প্রতি নিজের জীবনাচারণ তার অনুসারীদের সঙ্গে শেয়ার করার জন্য এক টানা ৯৬ ঘণ্টা সরাসরি লাইভে ছিলেন তিনি। ওই সময়ের মধ্যে তার প্রাত্যহিক জীবনের ঘুম, ইয়োগা শরীর চর্চা, কুকুরের সঙ্গে আলিঙ্গনও শেয়ার করা হয়েছিল। প্রসঙ্গত, টুইটারে ফলোয়ারের দিক থেকে ৯৭ মিলিয়ন বা ৯ কোটি ৭০ লাখ ফলোয়ার নিয়ে কেটি পেরির পরে আছেন আরেক পপ স্টার জাস্টিন বিবার। বিবারের পরে আছেন টেইলর সুইফট। বর্তমানে টুইটারে তার ফলোয়ার ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে