,

আখাউড়ায় গাজাসহ স্বামী-স্ত্রী আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় ২ কেজি গাজাঁসহ এক মাদক পাচারকারী দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ওই দম্পতি হলো মেহেদি হাসান রনি (৩৫) ও তার স্ত্রী মনিকা আফরিন (২৭)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গালা গ্রামে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে রাজাপুর-আজমপুর সড়কে অবস্থান নেয়। আজমপুর ষ্টেশনের দিকে যাওয়ার সময় এক নারী ও পুরুষকে সহেন্দ হলে তাদের দেহ তল্লাশী করে তাদের পায়ে ও বুকে বাঁধা অবস্থায় প্রায় ২ কেজি গাজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আখাউড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, আটক মেহেদি জানিয়েছে রাজাপুর এলাকা থেকে এসব গাজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে মানিকগঞ্জ নিয়ে যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে