,

তনুকে কারাগারে পাঠানোর নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তনুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকালে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানভীর তনু ও তার বন্ধু জাবেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক তরুণী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ফেসবুকে তনুর সাথে পরিচয় হয় এক তরুণীর। এরপর তনুর সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তরুণীকে মালয়েশিয়া নিয়ে যেতে চেয়েছিলেন তনু।

৬ মে মালয়েশিয়া যাওয়ার বিষয়ে কথা বলার জন্য তনু ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। সে সময় তনুর স্ত্রী বাসায় ছিলেন না। সেই ফাঁকে তনু মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর তার বন্ধুকেও বলে তাকে ধর্ষণ করতে। এক পর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে