,

সালমান খানের নিষ্ঠুরতার কথা জানালেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে দু’জনই ব্যস্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে। শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘এক থা টাইগার’ ছবিতে। মাঝখানে পাঁচ বছর কেটে গেছে। বলছিলাম সালমান খান ও ক্যাটরিনা কাইফের কথা। পাঁচ বছর পর ফের সালমানের ব্যাপারে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রেমিককে নিয়ে রীতিমত স্মৃতিচারণ করলেন। ক্যাটরিনা বললেন, ‘‘আমি একদিন কাঁদছিলাম। আর তাই দেখে সালমান হাসছিল। ’’ এটা শুনে সালমানকে যতটা ভিলেন বলে মনে হয়, তিনি ততটা ভিলেন নন। এর পিছনেও রয়েছে একটি গল্প।

আর সেই গল্প উঠে এল স্বয়ং ক্যাটরিনার কথাতেই। ক্যাট জানান, ‘‘আমার ‘সায়া’ নামের একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। ছবির পরিচালক ছিলেন অনুরাগ বসু আর নায়ক ছিলেন জন আব্রাহাম। আমাকে ছবিটিতে কাস্ট করা হয়েছিল। আমাকে একদিন রাতে একটি শট দেওয়ার জন্য ডাকা হয়। সেই শটটি সাইলেন্ট ছিল, তাও আবার এক ভূতের চরিত্র ছিল। দু’দিন শ্যুটের পর, আমায় বলা হল আমি ছবি থেকে বাদ। এরপর কাঁদতে শুরু করে দিই। ’’

তখনই ক্যাটকে কাঁদতে দেখে সালমান হেসেছিলেন। এই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘আমি ছবি থেকে রিজেক্ট হয়ে কাঁদছি আর ভাবছি আমার ক্যারিয়ার শেষ, আর ও হাসছে? তখন আমি ভাবছিলাম সালমান খুব সংকীর্ণ মনের। কিন্তু কিছুক্ষণ পরে ওই এসে আমাকে শান্ত করে বলল যে, তুমি এখান থেকে অনেক দূর যাবে আর এই জিনিসগুলো হয়ে থাকে। এগুলো নিয়ে ভেব না। শুধু নিজের লক্ষ্যে স্থির থাকো আর মন দিয়ে কাজ করে যাও। ’’

এই ঘটনা থেকেই স্পষ্ট যে, সাবেক হলেও তার জীবনে সালমানের প্রভাব কোনওদিনই অস্বীকার করতে পারবেন না ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে