সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনি কি সত্যিই শিক্ষক! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকেই শিক্ষক বলে। অথচ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের আচরণ সাধারণ জনগণকে অবাক করেছে। ওই শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ফেসবুকেও ভাইরাল হয়ে গেছে। ফলে এখন সবার প্রশ্ন ‘তিনি কি সত্যিই শিক্ষক’! কেননা একজন শিক্ষক কীভাবে একজন পিতার বয়সী গণপরিবহন চালকের সঙ্গে এমন আচরণ করতে পারেন? তাই শিক্ষক পরিচয় দেওয়া ওই ব্যক্তি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিনা তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি (শিক্ষক) বলছেন, পুলিশ ডাকলে তোরে মাইরা ফাটাইয়া ফালাইব। ভেতরে যিনি বসে আছেন তিনিও শিক্ষক, আমিও শিক্ষক। তোর গাড়ি ভাইঙ্গা তুলে দিব আমি। রাস্তার মাস্তান না, ঢাকার মাস্তান আমরা। তুই গাড়িটা লাগাইছস, তুই স্বীকার কর, গাড়িটা লাগাইছি। পায়ে ধইরা মাফ চা। ……এরপর ওই ব্যক্তি ‘শিক্ষকের’ পা ধরে জনসমক্ষে ক্ষমা চাইলে ওই ‘শিক্ষক’ তাকে মাফ করেন ও ছেড়ে দেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কাছ থেকে পাওয়া এই ভিডিওটি তিনি তার ওয়ালে লেখেন- ‘শিক্ষক জাতিকে কলঙ্কিত করলেন আপনি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে এই জঘন্য ব্যবহার আশা করিনি। ‘

‘বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রশ্ন, শিক্ষক মানেতো মানুষ গড়ার কারিগর তাইনা? তাহলে আপনার থেকে আমরা কি শিখবো স্যার? আপনি না শিক্ষক? তাহলে আপনি আবার মাস্তান হলেন কিভাবে? আপনার বাবার বয়সী একজন ড্রাইভারকে কিভাবে আপনার পায়ে ধরালেন স্যার? মানলাম এই বাস চালকের অপরাধ। কিন্তু তাই বলে কি এই চালক মানুষ না? ওনাকে কি আপনার মানুষ মনে হয়নি স্যার? স্যার আপনি যদি মাস্তান হন তাহলে আমরা কি হব স্যার? স্যার আপনি দয়া করে কোথাও শিক্ষক এর পরিচয় দিয়েন না স্যার, যদি দেন তাহলে যে আমাদের শিক্ষক জাতির অপমান হবে স্যার। ‘

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন