সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নয়া রেকর্ড গড়ল ‘বাহুবলী’

news-image

 

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘বাহুবলী দ্য-কনক্ল্যুশন’। কখনও সর্বাধিক স্ক্রিনের সংখ্যা তো কখনও ছবির বক্স অফিস কালেকশন সবেতেই ভারতীয় ছবিকে এক নতুন পথ দেখিয়েছে এই ছবি। প্রথম ভারতীয় ছবি হিসাবে এই ছবি ব্যবসা করেছে ১০০০ কোটি টাকা। দেখতে দেখেতে থিয়েটারে ৫০ দিন কাটিয়ে ফেলল এই ছবি। তবে সে কিছু নতুন কথা নয়। এর আগেও অনেক ছবি পার করেছে পঞ্চাশ দিন। কিন্তু আশ্চর্যের বিষয় ৫০ দিন চলে গেলেও বাহুবলী নিয়ে উন্মাদনা এখনও একই আছে দর্শকদের মনে। এখনও দেশের ১০৫০ টি স্ক্রিনে রমরমিয়ে চলছে এই ছবি। নতুন ছবি থেকে কোন কিছুই এখনও অবধি মাত দিতে পারেনি এই ছবির জনপ্রিয়তাকে।

পঞ্চাশ দিনের এই সাফল্যে আপ্লুত ছবির পরিচালক এস এস রাজামৌলি সহ ছবির গোটা টিম। দর্শকদের এতো ভালবাসার জোড়েই ‘বাহুবলী দ্য কনক্লুসন’ হয়ে উঠেছে ভারতীয় ছবির প্রথম ব্লকবাস্টার, অচিরেই এই ছবি হয়ে উঠেছে ভারতীয় ছবির এক মাইলস্টোন,এমনটাই মনে করেন পরিচালক। ছবির এই সাফল্য সেলিব্রেট করতে এক নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন ট্রেলার। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল সাইটে এক নম্বর ট্রেন্ডিং “#50DaysForLegendaryBaahubali2” । ইতিমধ্যেই প্রথম ভারতীয় ছবি হিসাবে শুধুমাত্র ভারতে ৫০০ কোটি টাকা ও বিশ্বজুড়ে ১০০০ কোটির বেশি ব্যবসা করে নয়া কীর্তি গড়েছে ‘বাহুবলী ২’। এরপর মুক্তি পেতে চলেছে চিনে। যেখানে আমির খানের ‘দঙ্গল’ গড়েছে অনন্য কীর্তি, এখন দেখার চিনে গিয়ে আবার কোন নতুন রেকর্ড গড়ে ‘বাহুবলী’।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন