সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়াকে চাইছেন সঞ্জয়

news-image

 

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন কারাভোগের পর গত বছর মুক্তি পান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এরপর কিছুদিন বিরতিতে থেকে আবারো সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি। এর ধারাবাহিকতায় এবার মালাং সিনেমায় অভিনয় করবেন তিনি। আর এ সিনেমায় নায়িকা হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে চাইছেন এ অভিনেতা।

রোমান্টিক-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন আরম্ভ সিং এবং প্রযোজনা করছেন টি-সিরিজের ভূষণ কুমার ও সন্দীপ সিং এবং লিজেন্ড স্টুডিওসের উমাং কুমার।

ঐশ্বরিয়ার বিষয়টি নিশ্চিত করে পরিচালক আরম্ভ সিং ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, স্যার (সঞ্জয় দত্ত) ঐশ্বরিয়াকে নিতে চাইছেন। আমাদের রোমান্টিক-থ্রিলার সিনেমাতে তাদের শব্দ সিনেমার রসায়ন ফিরিয়ে আনতে চাইছি। সঞ্জয় একজন তদন্ত কর্মকতার ভূমিকায় অভিনয় করবেন এবং একজন অভিনেত্রী প্রয়োজন যিনি শারীরিকভাবে ফিট এবং কিছু অ্যাকশন দৃশ্যও করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘এই পরিকল্পনাটি শুধু দর্শকদের সিটে বসিয়ে রাখার জন্য নয় বরং তাদের একটি ভিন্নধর্মী প্রেমের গল্প উপহার দেয়া। কারণ অনেকদিন পর সঞ্জয় স্যারকে আবারো প্রেমের গল্পে দেখা যাবে।’

আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। ভারতের বারাণসী ও শিমলায় সিনেমার বেশির ভাগ শুটিং করা হবে। সম্প্রতি ভূমি সিনেমার শুটিং শেষ করেছেন সঞ্জয় দত্ত। এছাড়া তোরবাজ এবং সাহেব, বিবি অউর গ্যাংস্টার থ্রি সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট